হোমপেজ লোড হচ্ছে…
পুচির মা প্রথমবার বানালেন যে পদ, দেখুন রেসিপি
নকশা ডেস্ক

তাঁর আসল নাম তাপসী দাস। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত ‘পুচির মা’ হিসেবে। মূলত পুচি তাঁর প্রথম পোষা বিড়ালের নাম। ২০১৯ সাল থেকে বানাচ্ছেন নিত্যজীবনে ঘটা সব মজার ভিডিও। দেশে–বিদেশে তাঁর রয়েছে অসংখ্য অনুসারী। দুর্গাপূজা উপলক্ষে নকশার পাঠকদের জন্য প্রথমবার বানিয়েছেন বাসন্তী পোলাও পদ।
বাসন্তী পোলাও উপকরণ
পোলাওর চাল: ১ কাপ
ঘি :২ চা-চামচ
হলুদের গুঁড়া: আধা চা-চামচ
ঘি: আধা কাপ
কাজুবাদাম: ৬-৭টি
কিশমিশ: ৫-৬টি
তেজপাতা: ২টি
দারুচিনি: ১টি
এলাচি: ২টি
লবঙ্গ: ২টি
আদাবাটা: ১ চা-চামচ
গরম পানি: ২ কাপ
চিনি: আধা চা-চামচ
কাঁচা মরিচ: ৪-৫টি
বাসন্তী পোলাওপ্রণালি
চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ঘি ও হলুদগুঁড়া চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। চুলায় একটা পাত্রে ঘি দিয়ে দিন। কাজু ও কিশমিশ অল্প ভেজে তুলে রাখুন। এরপর সেই ঘিতেই তেজপাতা, দারুচিনি, এলাচি ও লবঙ্গ হালকা ভেজে নিন। আদাবাটা দিয়ে দিন। ভালো করে ভেজে নিন। এবার চাল দিয়ে ৫–৬ মিনিট ভেজে নিতে হবে। চাল থেকে তেল বেরিয়ে এলে গরম পানি দিয়ে উচ্চ তাপে দুই মিনিট রান্না করে নিন। পানি টেনে এলে চুলায় মাঝারি আঁচে ঢাকনা দিয়ে আরও ৫–৬ মিনিট রান্না করুন। ঢাকনা সরিয়ে চিনি দিয়ে দিন। নেড়ে মিশিয়ে নিলেই ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। ভেজে রাখা কাজু, কিশমিশ ও ৪–৫টি আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে সাজিয়ে নিন।
মঙ্গলবার আলজিয়ার্সে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি গরিবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে কাউন্টারে দায়িত্বরত অবস্থায় শাকের হোসেন (৩৯) নামের যুবদলের এক নেতা মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালের রয়েল পরিবহনের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক।