হোমপেজ লোড হচ্ছে…
হাজার কোটি টাকার বেশি আয় কনসার্ট থেকে! এশিয়ার শীর্ষে
জনকথন

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড সেভেনটিন গত এক বছরে কনসার্টের টিকিট বিক্রি থেকে আয় করেছে ৯ কোটি ৭৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ১৮৮ কোটি ২৮ লাখ টাকা)।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের হিসাবে, এ সময়ে এশিয়ায় সফরকারী শিল্পীদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ১৩ সদস্যের এই দল।
সোমবার সেভেনটিনের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট জানায়, ২০২৫ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে ব্যান্ডটির কনসার্টের ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে।
পোলস্টারের ‘এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকায় শীর্ষ স্থান পেয়েছে দলটি।
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মেয়েদের দল টোয়াইস ও বিগহিট মিউজিকের ছেলেদের দল টুমরো এক্স টুগেদার।
গত বছর এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সেভেনটিন। সেবার দলটির ওপরে ছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে।
সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে। এশিয়া পর্বে দলটি মোট ২২টি কনসার্ট করে। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তাদের চারটি কনসার্টের সব টিকিটও বিক্রি হয়ে যায়।
এ ছাড়া গত মে মাসে জাপানের কিয়োসেরা ডোম ও টোকিও ডোমে এবং জুনে ইনচনের আসিয়াদ মেইন স্টেডিয়ামে সেভেনটিনের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। প্লেডিস এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, এসব আয়োজনে অংশ নেন প্রায় ২ লাখ ৩৮ হাজার ভক্ত।
সেভেনটিনের সাব ইউনিট জংহান ও জশুয়ার ‘জার্নি ইনটু ড্রিমিং’ সফর শুরু হবে ৩০ অক্টোবর। দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনস্পায়ার অ্যারেনায় ১ নভেম্বর পর্যন্ত চলবে উদ্বোধনী পর্ব। এরপর ছয়টি শহরে সফর করবে এই জুটি।
কোরিয়া জুংআং ডেইলি
মঙ্গলবার আলজিয়ার্সে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি গরিবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে কাউন্টারে দায়িত্বরত অবস্থায় শাকের হোসেন (৩৯) নামের যুবদলের এক নেতা মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালের রয়েল পরিবহনের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক।