হোমপেজ লোড হচ্ছে…
এই ম্যাচের জন্য বিসিবির ঘোষণা করা ১৪ জনের দলে আছেন জাকের আলী। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল থেকে শুধু তাঁকেই রাখা হয়েছে।
ক্রীড়া প্রতিবেদক

দুই টেস্টের সিরিজ খেলতে গত রোববার ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এক দিন বিশ্রামে থাকার পর গতকাল মিরপুরে প্রথমবারের মতো অনুশীলনও করেছে তারা। আগামীকাল থেকে বসুন্ধরায় দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।এই ম্যাচের জন্য বিসিবির ঘোষণা করা ১৪ জনের দলে আছেন জাকের আলী। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল থেকে শুধু তাঁকেই রাখা হয়েছে। দলে জাকের ছাড়া আর কারও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।চলমান ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকেও প্রস্তুতি ম্যাচে সুযোগ দিয়েছে বিসিবি। এর মধ্যে এখন পর্যন্ত ৫ ইনিংসে দুই সেঞ্চুরি ও দুই ফিফটি করা ময়মনসিংহের ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলামও আছেন।বন্ধু নাহিদ রানার পথ ধরে জাতীয় দলের স্বপ্নে বিভোর ডাবল সেঞ্চুরিয়ান নাঈমওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন অথবা ঢাকার জিসান আলম। ৪ ইনিংসে ১৯৫ রান করা খুলনার ব্যাটসম্যান কালাম সিদ্দিকীকেও রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের দলে। বাংলাদেশ টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ শামীম হোসেনও আছেন এই দলে।বাংলাদেশ টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ শামীম হোসেন আছেন এই দলেপ্রস্তুতি ম্যাচটি শুরুতে তিন দিনের হওয়ার কথা থাকলেও পরে ওয়েস্ট ইন্ডিজের চাওয়ায় ম্যাচটি দুই দিনের করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৫ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে সিলেটে।বিসিবি একাদশমাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকী, ইফতেখার হোসেন, জাকের আলী, এস এম মেহরব হোসেন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মন, ফাহাদ হোসেন, হোসেন ও সানসাকিব–তামিমরা যে ‘রোগ’ সারিয়েছিলেন, সেটিই আবার ফিরছে বাংলাদেশ দলে
মঙ্গলবার আলজিয়ার্সে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি গরিবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে কাউন্টারে দায়িত্বরত অবস্থায় শাকের হোসেন (৩৯) নামের যুবদলের এক নেতা মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী টার্মিনালের রয়েল পরিবহনের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।
পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক।