হোমপেজ লোড হচ্ছে…

রাস্তার পাশে বসে আছে একটি কুকুর বা বিড়াল। হঠাৎ কেউ তাকে লক্ষ্য করে ঢিল ছুড়ল, আর প্রাণীটি ভয়ে দৌড়ে পালাল। পাশে দাঁড়িয়ে কয়েকজন হয়ত হেসে উঠল।
কিন্তু একবারও কি ভেবে দেখেছি, আমাদের এই হাসির আড়ালে প্রাণীটির কতটা কষ্ট লুকিয়ে আছে?
রাস্তার কুকুর-বিড়ালও ব্যথা পায়, ভয় পায়। ঢিলের আঘাতে তারা আহত হতে পারে। কখনো ভয়ে দৌড়ে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকারও হতে পারে। শুধু মজা করার জন্য কোনো প্রাণীকে আঘাত করা মোটেও মানবিক আচরণ নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, কুকুরের কামড়ের ঝুঁকি কমাতে কুকুরকে উত্যক্ত করা বা অযথা বিরক্ত করা এড়িয়ে চলা উচিত। তাই রাস্তার কুকুর-বিড়ালকে ভয় দেখানো বা ঢিল ছোড়ার বদলে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ভালো।
আমরা একটু সচেতন হলেই প্রাণীদের প্রতি সদয় আচরণের চর্চা করতে পারি। কাউকে রাস্তার কুকুর-বিড়ালকে ঢিল ছুড়তে দেখলে নিরাপদভাবে তাকে বুঝিয়ে বলতে পারি, এমন আচরণ বন্ধ করা উচিত।
আমি মনে করি, প্রাণীদের কষ্ট না দিয়ে তাদের নিরাপদে থাকতে দেওয়াই আমাদের দায়িত্ব।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।
আমি বিশ্বাস করি, সমাজের মানুষ, প্রতিবেশী ও স্থানীয় সংগঠনগুলো এগিয়ে এলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব।
অতিরিক্ত সেদ্ধ করা রোধ, লবণের সঠিক ব্যবহার ও মসলা সংরক্ষণের কৌশল।
বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত আলোচনা, সচেতনতামূলক কর্মশালা এবং প্রয়োজনে কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করা দরকার।
ইরাকের সোলাইমানিয়াহতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ-টুতে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ছয়-দুই সেট পয়েন্টে হারান আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। এ নিয়ে আসরে বাংলাদেশের পদক ছয়টি—দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ।